আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির অনুগত থাকার প্রতিশ্রুতি দিয়েছে সিরিয়ায় লড়াইরত জিহাদি গোষ্ঠী আল-নুসরা ফ্রন্ট।
আন্তর্জাতিক ডেস্ক
.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
10 Apr 2013, 02:10 PM
Updated :
23 Aug 2022, 10:32 AM
ইরাকের আল কায়েদা শাখা ‘ইসলামিক স্টেট অব ইরাক’(আইএসআই) প্রধান আবু বকর আল বাগদাদি আল-নুসরার সঙ্গে যোগ দেয়ার কথা জানানোর একদিন পরই নুসরা নেতা আবু মোহাম্মদ আল-জাওয়ালানি এ প্রতিশ্রুতি ঘোষণা করলেন।
তবে নুসরার সঙ্গে আল কায়েদা ইন ইরাকের যোগ দেয়ার কথা অস্বীকার করেছেন তিনি।
এ বিষয়ে আল নুসরার সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং নুসরা ফ্রন্ট তাদের পতাকা কিংবা অবস্থান কোনটিই পরিবর্তন করবে না বলে জানান জাওয়ালানি।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী লড়াইয়ের অগ্রভাগে রয়েছে আল-কায়েদার সঙ্গে সংশ্রব থাকা জিহাদি গোষ্ঠী আল নুসরা ফ্রন্ট।
দলটির নেতা জাওয়ালানি এক অডিও বার্তায় জাওয়াহিরির প্রতি তাদের আনুগত্যের প্রতিশ্রতি দেন।
সিরিয়ায় অনেক আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আল নুসরা ফ্রন্ট।যুক্তরাষ্ট্র এ দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেছে।
বিবিসি জানায়, বাগদাদি মঙ্গলবার বলেছেন, ইসলামিক স্টেট অব ইরাকের নামে তার দল আল নুসরার সঙ্গে যোগ দেবে।
কিন্তু নুসরা প্রধান জাওয়ালানি বলেন, তিনি গণমাধ্যমে এ ঘোষণা শুনেছেন। কিন্তু এ ব্যাপারে আগে থেকে কোনো কিছু জানেন না তিনি।
আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির অনুগত থাকার প্রতিশ্রুতি দিয়েছে সিরিয়ায় লড়াইরত জিহাদি গোষ্ঠী আল-নুসরা ফ্রন্ট।
আন্তর্জাতিক ডেস্ক | . | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৪:১০, ১০ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩২, ২৩ আগস্ট ২০২২