২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন কেনিয়াত্তা

কেনিয়ার নতুন প্রেসিডেন্ট হিসাবে মঙ্গলবার শপথ নিয়েছেন উহুরু কেনিয়াত্তা।মার্চের নির্বাচনে প্রতিপক্ষ রাইলা ওডিঙ্গাকে হারিয়ে জয়ী হন তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

রাজধানী নাইরোবির একটি স্টেডিয়ামে বহু গণ্যমান্য ব্যক্তি ও লাখো মানুষের উপস্থিতিতে শপথ নেন তিনি।

কিন্তু শপথ অনুষ্ঠানে উপস্থিত হন নি নির্বাচনে পরাজিত প্রার্থী ওডিঙ্গা।কেনিয়াত্তার নির্বাচনী জয়ের বিরুদ্ধে ইতোপূর্বে আইনি ব্যবস্থা নেয়ার চেষ্টায় ওডিঙ্গা ব্যর্থ হয়েছেন।

তবে কেনিয়াত্তা ও তার ডেপুটির বিরুদ্ধে কেনিয়ায় ৫ বছর আগে নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িত থাকার অভিযোগ আছে আন্তর্জাতিক অপরাধ আদালতে।

ওই সময় দুইজনই বিরোধীদলে ছিলেন।কিন্তু সহিংসতায় জড়িত থাকার অভিযোগ নাকচ করেছেন তারা।

পূর্ব আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ কেনিয়ার ভূমিকা পশ্চিমা দেশগুলোর জন্য মুসলিম জঙ্গিদের বিরুদ্ধে আঞ্চলিক লড়াইয়ে গুরুত্বপূর্ণ।

কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে(আইসিসি)অভিযুক্ত কেনিয়াত্তা দেশটির নতুন প্রেসিডেন্ট হওয়ায় এখন পশ্চিমারা কেনিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করা নিয়ে চ্যালেঞ্জের মুখেই পড়ল বলে মনে করা হচ্ছে।