২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাকশতার ষড়যন্ত্রে’র অভিযোগে ভেনেজুয়েলায় কয়েকজন আটক

দক্ষিণ আমেরিকার ওপেক সদস্য দেশ ভেনিজুয়েলার এই নির্বাচনে চ্যাবেস প্রবর্তিত সমাজতান্ত্রিক ধারার ভবিষ্যৎই শুধু নির্ধারিত হবে না, বিশ্বের সবচেয়ে বড় খনিজ তেলের মজুদ এবং প্রতিবেশী দেশগুলোর বামপন্থী ধারার সরকারগুলোকে সহায়তা দেওয়ার চ্যাবেসীয় নীতিও বজায় থাকবে কিনা তাও নির্ধারিত হবে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 06 Apr 2013, 09:38 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী একে অপরের বিরুদ্ধে ‘নোংরা খেলা’ শুরু করার অভিযোগ করেছেন। নির্বাচনী পূর্ব জরিপে দেশটির প্রয়াত সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট চ্যাবেসের আশীর্বাদপুষ্ট প্রার্থী অস্থায়ী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেনরি ক্যাপ্রিলেস থেকে দুই অঙ্কের ব্যবধানে জিতবেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত সামরিক বাহিনীর কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে মাদুরো বিদ্যুৎখাতে নাশকতার ষড়যন্ত্রের দায়ে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান।

তিনি বলেন, “আমরা কয়েকজন নাশকতাকারীকে আটক করেছি। এদের মধ্যে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। মেরিদা প্রদেশে আমার জনসভাকালে তারা পুরো প্রদেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল।” “আমাদের দেশের বিরুদ্ধে এই যুদ্ধতৎপরতা কে পরিচালনা করছে? এখানে দুটি পক্ষ আছে, হয় আপনি পিতৃভূমির পক্ষে নয়তো আপনি এর বিপক্ষে,” বলেন তিনি। আগামী বুধবার মাদুরোর মেরিদা যাওয়ার কথা। বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি সামরিক বাহিনীকে নির্দেশ দেন। তবে গ্রেপ্তারকৃতদের বিষয়ে তিনি আর কিছু জানাননি। আগামী রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সেনাবাহিনী ভোটের আনুসাঙ্গিক জিনিসপত্র ও ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে। দক্ষিণ আমেরিকার ওপেক সদস্য দেশ ভেনিজুয়েলার এই নির্বাচনে চ্যাবেস প্রবর্তিত সমাজতান্ত্রিক ধারার ভবিষ্যৎই শুধু নির্ধারিত হবে না, বিশ্বের সবচেয়ে বড় খনিজ তেলের মজুদ এবং প্রতিবেশী দেশগুলোর বামপন্থী ধারার সরকারগুলোকে সহায়তা দেওয়ার চ্যাবেসীয় নীতিও বজায় থাকবে কিনা তাও নির্ধারিত হবে। শুক্রবার প্রয়াত প্রেসিডেন্ট চ্যাবেসের মৃত্যুর পুরো একমাস পর হওয়ায় তার স্মরণে একটি অনুষ্ঠান পালন করেছে মাদুরো সরকার। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের পাহাড় বেষ্টিত একটি সামরিক ছাউনিতে চ্যাবেসের কবরের পাশে এ অনুষ্ঠান পালন করা হয়। প্রয়াত প্রেসিডেন্টের স্মরণে কামান থেকে গোলা বর্ষণ করা হয় ও বিউগলের করুণ সুর বাজানো হয়। এ সময় অস্থায়ী প্রেসিডেন্ট মাদুরো সরকারের শীর্ষ কর্মকর্তা ও চ্যাবেস পরিবারের সদস্যদের নিয়ে দাঁড়িয়ে প্রয়াত প্রেসিডেন্টের প্রতি সম্মান প্রদর্শন করেন। দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর গত ৫ মার্চ ভেনেজুয়েলার জনপ্রিয় প্রেসিডেন্ট উগো চ্যাবেস মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত টানা ১৪ বছর ধরে তিনি দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।