২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ায় মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে’

সিরিয়ায় মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে।লড়াইয়ে ধ্বংস হওয়া কিছু কিছু এলাকায় এ অবনতি ঘটছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রেডক্রস।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 Apr 2013, 05:18 PM

Updated : 25 Apr 2022, 06:33 PM

সিরিয়ায় গত দু’বছরের লড়াইয়ে জাতিসংঘ গত মার্চ মাসটিই সবচেয়ে রক্তক্ষয়ী বলে জানানোর পর রেডক্রস এ তথ্য জানাল।

জাতিসংঘের হিসাবমতে, সিরিয়ার লড়াইয়ে নিহতের সংখ্যা প্রায় ৭০ হাজার।ঘরছাড়া হয়েছে আরো লাখ লাখ মানুষ।বেসামরিক নাগরিকরা হয়ে পড়েছে পানি, বিদ্যুৎহীন। জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহও তারা পাচ্ছে না।

বিশেষ করে বিদ্রোহী নিয়ন্ত্রত এলাকার মানুষেরা এ ভোগান্তিতে পড়েছে।ওই এলাকাগুলোতে অহরহই বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে।ত্রাণবহরের ওপর সিরিয়া সরকারের কড়াকড়ির কারণে বেশির ভাগ ত্রাণই বিতরণ হচ্ছে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে।

তবে গত দু’সপ্তাহে সিরিয়া সরকার কিছুটা নমনীয় হওয়াতে ত্রাণকর্মীরা বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আরো কিছু ত্রাণবহর পাঠাতে পেরেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরের।

বিদ্রোহী নিয়ন্ত্রিত কিছু এলাকায় প্রথমবারের মতো গিয়ে ত্রাণকর্মীরা ব্যাপক ধ্বংসযজ্ঞই দেখেছেন।অরো দেখেছেন ভুক্তভোগী মানুষদের মধ্যে খাবার, পানি, পয়নিষ্কাশন এবং ওষুধের ক্রমবর্ধমান চাহিদা।

অার এর পরিপ্রেক্ষিতে পিটার বলেছেন, “ত্রাণকাজে যতটুকু অগ্রগতি হয়েছে সেটিই যথেষ্ট নয়।মানুষের ত্রাণের প্রয়োজনীয়তা দ্রুতই বেড়ে চলেছে।”