২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে তিব্বতি রাজবন্দির মুক্তি

দীর্ঘ ১৭ বছরের কারাভোগের পর তিব্বতের রাজনৈতিক বন্দি জিগমে গ্যাটসোকে মুক্তি দিয়েছে চীন।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

রুগ্ন স্বাস্থ্যের কারণে ৫২ বছর বয়সী গ্যাটসোকে কারাবাসের মেয়াদ শেষের এক বছর আগেই মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাসিত তিব্বত সরকারের মুখপাত্র তাসি ফুনটোক। তিব্বতের রাজধানী লাসার অদূরে চুসুল কারগার থেকে তাকে শনিবার মুক্তি দেয়া হয়। ১৯৯৬ সালে বিচ্ছিন্নতাবাদ এবং দেশের নিরাপত্তা বিপদগ্রস্ত করার অভিযোগে গ্যাটসোকে প্রাথমিকভাবে ১৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। পরে ২০০৪ সালে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার পক্ষে স্লোগান দেয়ার কারণে তার (জিগমে গ্যাটসো) কারাভোগের মেয়াদ আরো ৩ বছর বাড়ানো হয়। তিনি কিডনি জটিলতায় ভুগেছেন বলে ধারণা করা হচ্ছে।মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, কারাবাসের সময় তার ওপর শারিরীক অত্যাচার করা হয়েছে। তাছাড়া, মুক্তির পর তাকে দূর্বল দেখাচ্ছিল বলেও জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া।তবে তার মুক্তির খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।