চীনে নতুন বার্ড ফ্লুতে ২ জনের মৃত্যু
চীনের সাংহাইয়ে নতুন ধরনের বার্ড ফ্লুতে এ মাসে ২ জনের মৃত্যু হয়েছে। এ ফ্লু আগে কোন মানুষের দেহে সংক্রমিত হয়নি বলে রোববার চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
৮৭ এবং ২৭ বছর বয়সী দুই জন ব্যাক্তি ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে মার্চেও শুরুর দিকে মারা যায়।
এদিকে, কাছাকাছি আনহুয়া প্রদেশে আরেক নারী মার্চেও প্রথম দিকে এ ভাইরাস আক্রান্ত হনব বলে জানা গেছে। তার অবস্থাও গুরুতর ।দেশটির জাতীয় স্বাস্থ্য ও পরিবার কমিশন (এনএইচএফপিসি) এর বরাত দিয়ে সিনহুয়া রোববার এ কথা জানায়।
সিনহুয়া বলেছে, আক্রান্ত তিন জনের দেহে নতুন ধরনে বার্ড ফ্লু এইচ৭এন৯ সংক্রমণের ব্যাপারে নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা। নিবীড় পর্যবেক্ষণ,ল্যাবরেটরীতে পরীক্ষা-নিরীক্ষা এবং মহামারি সংক্রান্ত জরিপ চালিয়ে এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন তারা।
তিনজনের ক্ষেত্রেই জ্বও এবং কফের লক্ষণ দেখা গেছে যা পরে নিউমোনিয়ায় রূপ নেয়। ৩ জন কিভাবে এ ভাইরাস আক্রান্ত হল তা স্পষ্ট বোঝা না গেলেও ভাইরাসটি খুব বেশি সংক্রমন নয় বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা। কারণ,ভাইরাস আক্রান্তদেও সংস্পর্ষে থাকা ঘনিষ্ঠ অনেকের মধ্যেই কোন স্বাস্থ্য সমস্যা ধরা পড়েনি। তাছাড়া, নতুন ভাইরাসটির কোন টিকাও নেই বলে এনএইচএফপিসি বরাত দিয়ে জানিয়েছে সিনহুয়া।
