মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবস পালনকালে প্রথমবারের মতো সামরিক কুচকাওয়াজ দেখতে গেছেন বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
. বিবিসি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
27 Mar 2013, 11:01 AM
Updated :
23 Aug 2022, 10:27 AM
জাপানের শাসনের বিরুদ্ধে মিয়ানমারের আন্দোলনের ৬৮তম বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানী নিপিধোতে পালিত হচ্ছে এই সশস্ত্র বাহিনী দিবস।
এ দিবসের প্যারেডে সু চির উপস্থিতি গৃহবন্দিত্ব থেকে মুক্তির পর দেশের সামরিক বাহিনীর সঙ্গে তার সম্পর্কন্নোয়নের লক্ষণ হিসাবেই দেখা হচ্ছে।
কুচকাওয়াজে অংশ নিচ্ছে ৬ হাজারের বেশি সেনাসদস্যসহ, সামরিক জীপ এবং ট্যাংক।সু চি এতে উপস্থিত হয়ে সামরিক বাহিনীর সঙ্গে তার সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেই মনে করছেন সংবাদদাতারা।
এর আগে অতীতে মিয়ানমারে সামরিক বাহিনীর কড়া সমালোচক ছিলেন সু চি।কিন্তু আজ তিনি স্পষ্টতই সশস্ত্র বাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা নিয়েছেন।
২০১০ সালের নভেম্বরে নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে আধা-বেসামরিক সরকার।তারপর থেকেই এ সরকার একের পর এক নানা সংস্কার কর্মসূচি নিচ্ছে।
২০১০ সালের শেষ দিকে সু চি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান।তার এনএলডি পার্টি নতুন করে রাজনৈতিক প্রেক্ষাপটে এসে বর্তমানে পার্লামেন্টে কয়েকটি আসনে প্রতিনিধিত্ব করছে।
প্রকাশিত: ১১:০১, ২৭ মার্চ ২০১৩ | আপডেট: ১০:২৭, ২৩ আগস্ট ২০২২