২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের প্রথম নারী পরিচালক জুলিয়া পিয়ারসন

দক্ষ গোয়েন্দা হিসেবে পরিচিত জুলিয়া পিয়ারসনকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পুরুষ আধিপত্যের এই গোয়েন্দা সংস্থাটিতে জুলিয়াই হলেন প্রথম নারী পরিচালক।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Mar 2013, 07:19 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM


তিনি ফেব্রুয়ারিতে অবসর নেওয়া সাবেক পরিচালক মার্ক সুলিভানের স্থলাভিষিক্ত হবেন।

পুরুষ আধিপত্যবাদী সংস্কৃতির কারণে সিক্রেট সার্ভিসের সমালোচনা হচ্ছিল। অন্যদিকে দ্বিতীয় মেয়াদে ওবামা শীর্ষ পদগুলোতে নারী ও সংখ্যালঘু প্রার্থীদের নিচ্ছেন না বলেও কথা ওঠে। এ সবকিছুর জবাবে সিক্রেট সার্ভিসের পরিচালক হিসেবে জুলিয়াকে বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিক্রেট সার্ভিসের পরিচালক পদে ওবামার এই মনোনয়নে সিনেটের কোনো অনুমোদন লাগবে না।

ফ্লোরিডার বাসিন্দা জুলিয়া ১৯৮৩ সালে সিক্রেট সার্ভিসের মিয়ামি দপ্তরে স্পেশাল এজেন্ট হিসেবে গোয়েন্দা পেশা শুরু করেন। পরিচালক পদে নিয়োগ পাওয়ার পূর্ব পর্যন্ত তিনি সিক্রেট সার্ভিসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।