নাইজেরিয়ার এই খ্যাতনামা সাহিত্যিক অসুস্থতায় ভুগে যুক্তরাষ্ট্রের বোস্টনে মারা যান বলে এক বিবৃতিতে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তার বয়স হয়েছিল ৮২ বছর।
রয়টার্স
.
রয়টার্স
Published :
22 Mar 2013, 02:01 PM
Updated :
23 Aug 2022, 10:25 AM
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার আচেবির মেয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
১৯৫৮ সালে প্রকাশিত প্রথম উপন্যাস 'থিংস ফল অ্যাপার্ট' এর সুবাদে ব্যাপক পরিচিত লাভ করেন আচেবি। উপন্যাসটি অনুবাদ হয়েছে ৫০ টিরও বেশি ভাষায়।তাছাড়া, বিশ্বজুড়ে উপন্যাসটি প্রায় ১ কোটি কপি বিক্রি হয়। তার আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস 'অ্যান্টহিলস অফ দি সাভানা' প্রকাশিত হয় ১৯৮৮ সালে।
থিংস ফল অ্যাপার্ট উপন্যাসের জন্য ২০০৭ সালে বুকার পুরস্কার লাভ করেন চিনুয়া আচেবি।
তার মৃত্যুর খবরে প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের পরিচালক সাইমন উইন্ডার বলেন, “আফ্রিকার সবচেয়ে বড় লেখক চিনুয়া আচেবির মৃত্যুতে আমরা সবাই শোকাহত।”
আফ্রিকার রাজনীতি ও পশ্চিমাদের চোখে আফ্রিকা যেভাবে চিত্রিত হয় সে প্রসঙ্গটি ঘুরে ফিরে এসেছে চিনুয়া আচেবির রচনায়। আফ্রিকার অনেক লেখকের প্রেরণার উৎস তিনি|
লেখক হিসাবে চিনুয়া আচেবি আফ্রিকা এবং পশ্চিমের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করেছিলেন।তার কাজকে মানদণ্ড ধরেই প্রজন্মান্তরে আফ্রিকান লেখকদের কাজের মূল্যায়ন হয়ে আসছে।
১৯৩০ সালের ১৬ই নভেম্বর জন্ম হয় এ লেখকের। ১৯৯০ সালে গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন চিনুয়া। এরপর তিনি প্রায় ২০ বছরের বেশি সময় কোনো বই লেখেননি। তার পরবর্তী বছরগুলো বেশিরভাগই কেটেছে যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে।
চিনুয়া ২০ টিরও বেশি লেখা লিখেছেন। এর মধ্যে কয়েকটি লেখাই রাজনীতিবিদ এবং নাইজেরিয়ার নেতাদের নেতৃত্বে ব্যর্থতার তীব্র সমালোচনা করে লেখা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তার লেখালেখি শুরু হয়। চাকরি জীবনে তিনি নাইজেরিয়ার ব্রডকাস্ট সার্ভিসে কাজ শুরু করেন।
তার বইগুলোতে দেশটির ঔপনেবেশিক সময়ে ইবো সমাজের ঐতিহ্য, দেশটির সংস্কৃতিতে খ্রিষ্টানদের আগ্রাসন এবং আফ্রিকা ও পশ্চিমাদের মধ্যকার প্রথাগত দ্বন্দ্বের বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠে এসছে। এছাড়াও তিনি অনেক ছ্টে গল্প, শিশু সাহিত্য এবং প্রবন্ধও রচনা করেছেন।
চিনুয়া আচেবির লেখা কারাগারের দেয়ালও ভেঙে দেয়-বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ।
নাইজেরিয়ার আনাব্রা রাজ্য সরকার প্রথম চিনুয়ার মৃত্যুসংবাদ ঘোষণা করে। এ ঘোষণায় শোক নেমে আসে। আসতে থাকে শোকবার্তা। নেলসন ম্যান্ডেলা এক শোকবার্তায় চিনুয়া পরিবারকে সমবেদনা জানান।
নাইজেরিয়ার এই খ্যাতনামা সাহিত্যিক অসুস্থতায় ভুগে যুক্তরাষ্ট্রের বোস্টনে মারা যান বলে এক বিবৃতিতে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তার বয়স হয়েছিল ৮২ বছর।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৪:০১, ২২ মার্চ ২০১৩ | আপডেট: ১০:২৫, ২৩ আগস্ট ২০২২