২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে মিথ্যাবাদী বললেন সারাহ পলিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে মিথ্যাবাদী হিসেবে অভিহিত করেছেন রিপাবলিকান দলের নেতা সারাহ পলিন। যুক্তরাষ্ট্রের ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পলিন ভাইস প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থী ছিলেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Mar 2013, 09:05 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শনিবার রক্ষণশীল রিপাবলিকান দলের এক সম্মেলনে পলিন একথা বলেন।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের কাছে আয়োজিত ওই সম্মেলনে পলিন বলেন, “বারাক ওবামা সর্বকালের সবচেয়ে স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বারাক ওবামা, আপনি মিথ্যা কথা বলেছিলেন।”

ভাষণে পলিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান এক সদস্যের কথার প্রতিধ্বনি করেন। অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসুরক্ষা নিয়ে ওবামা মিথ্যা কথা বলেছেন বলে ২০০৯ সালে কংগ্রেসে ওই প্রতিনিধি ওবামাকে অভিযুক্ত করেছিলেন।

পলিনের এ কথায় সম্মেলনে উপস্থিত রিপাবলিকান আইনপ্রণেতা ও রক্ষণশীল আন্দোলনকারীরা ব্যাপক করতালি দেয়।

এ সময় রক্ষণশীল মূল্যবোধ ধরে রাখার জন্য পলিন রিপাবলিকান পার্টির সদস্যদের প্রতি আহ্বান জানান।