২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৩

বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই ঘুরে বিমানবন্দরের দিকে অবতরণের উদ্দেশ্যে আসছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা আর সফল হয়নি।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 16 Mar 2013, 05:01 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৩জন মারা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরিত হয়ে।

কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, পাইপার পিএ৩১ বিমানটি ফোর্ট লাওডেরডালে এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছাকাছি একটি গুদাম অঞ্চলে বিধ্বস্ত হয়।

ফোর্ট লাওডেরডালে শহরের মুখপাত্র শ্যানন ভেজিনা বলেন, দুইটি ইঞ্জিনে চালিত বিমানটির ৩ আরোহীর সবাই নিহত হয়েছে।

উড্ডয়নের পরপরই বিমানটিতে সমস্যা দেখা দেওয়ায় এমনটি ঘটেছে বলেও জানান তিনি।

বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই ঘুরে বিমানবন্দরের দিকে অবতরণের উদ্দেশ্যে আসছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি আর সফল হয়নি।

তবে গুদাম এলাকায় বিমানটি বিধ্বস্ত হলেও সেখানে কেই হতাহত হয়নি।

নিহতদের কারো পরিচয় শেষখবর পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষ জানায়নি। এ ব্যাপারে তদন্তের দায়িত্ব জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের।