রৌহিঙ্গাদের গুলির অভিযোগ অস্বীকার থাই নৌবাহিনীর
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে গোত্রগত সহিংসতায় দেশটির অনেক মুসলিম রৌহিঙ্গা সমুদ্রপথে নিকটবর্তী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
রোহিঙ্গা শরণার্থীদের ওপর গুলি চালিয়ে অন্ততপক্ষে দুইজনকে হত্যার অভিযোগ সম্পর্কিত একটি প্রতিবেদন অস্বীকার করেছে থাই নৌবাহিনী।
থাই নেভি কমান্ডার অ্যাডমিরাল সুরাসাক রৌনরোয়েনগ্রাম বলেন, “থাই নৌবাহিনীর কোনো কর্মকর্তা ওই নির্মম কাজ করতে পারে না।”
থাই নৌবাহিনীর সদস্যরা ফেব্রুয়ারিতে থাইল্যান্ডের দক্ষিপশ্চিমাঞ্চলীয় উপকূলে ২০ জন রোহিঙ্গা শরণার্থীবোঝাই একটি নৌযানে গুলি চালায় বলে একটি প্রতিবেদন প্রকাশের পর রৌনরোয়েনগ্রাম এই কথা বলেন।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে গোত্রগত সহিংসতায় দেশটির অনেক মুসলিম রৌহিঙ্গা সমুদ্রপথে নিকটবর্তী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাংবাদিক এবং মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, তারা বেশকিছু লাশ পানিতে ভাসতে দেখেছে। তারা পালিয়ে আসা বেশকিছু শরণার্থীকে আশ্রয়ও দিয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচকে এক শরণার্থী বলেন, “নৌবাহিনীর সদস্যরা আকাশে তিনবার গুলি ছুঁড়ে আমাদের নড়াচড়া করতে নিষেধ করে। কিন্তু আমরা ভয়ে নৌকা থেকে লাফিয়ে পড়ি। তখন তারা পানিতে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।”
তবে রৌনরোয়েনগ্রাম বলেন, রৌহিঙ্গাদের গুলি করার কোনো কারণে নৌকর্মকর্তাদের নেই। কারণ তারা শুত্রু নয়।
