২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পোপকে নিয়ে উচ্ছ্বাস

নতুন পোপ আর্জেন্টিনার হোর্হে মারিও বেরগোলিওকে নিয়ে বিশ্ব নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 08:25 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

পোপ ষোড়শ বেনেডিক্টের স্থলাভিষিক্ত হয়েছেন মারিও বেরগোলিও। ২৬৬তম পোপ হিসেবে নাম নিয়েছেন ‘প্রথম ফ্রান্সিস’।

বাংলাদেশে সময় রাত দেড়টায় সেন্ট পিটার্স বাসিলিকার বেলকনিতে এসে ভক্তদের দেখা দেন নতুন পোপ।

তারও ঘণ্টাখানেক আগে চিমনিতে সাদা ধোঁয়া দেখে হর্ষধ্বনি ওঠে পুরো ভ্যাটিকানজুড়ে।

প্রথা অনুযায়ী, চিমনিতে সাদা ধোঁয়ার অর্থ কার্ডিনালরা মতৈক্যে পৌঁছেছেন। প্রতীক্ষার অবসান হয়েছে, নির্বাচিত হয়েছেন নতুন পোপ।

‘এই প্রথম আমেরিকার কেউ’ পোপ নির্বাচিত হওয়ায় আমেরিকার জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভকামনা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে ক্রিশ্চনার মঙ্গলবার নতুন পোপের অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, “এটা ক্যাথলিকদের জন্য একটি স্মরণীয় দিন।”

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, “পোপের জ্ঞানময় নেতৃত্বকে সব রকম সহযোগিতা দিতে আমি আগ্রহী।”

ক্যান্টাবেরির যাজক জাস্টিন ওয়েলবাই এক বিবৃতিতে বলেন, “আমি পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে চাই এবং খ্রিস্টানদের পূর্বসূরিদের যোগ্য উত্তরসূরি গঠনের জন্য তার সঙ্গে একসঙ্গে কাজ করতে ও হাঁটতে চাই।”

পর্তুরিকার রাজধানী সান হুয়ানের এক যাজক হোসে অ্যান্তোনিও ক্রুজ বলেন, “এটা লাতিন আমেরিকানদের জন্য বিশাল উপহার। আমরা বিশ শতাব্দী ধরে অপেক্ষা করেছি। এটা সেই অপেক্ষার পুরস্কার।”

প্রতিনিধিরা জানিয়েছেন নতুন পোপ হিসেবে হোর্হে মারিও বেরগোলিও’র নির্বাচিত হওয়া বেশ অপ্রত্যাশিতই ছিলো।

নতুন পোপ সম্পর্কে বুয়েন্স আইরেসের ক্যাথেড্রাল মনসিনোর এদুয়ার্দো গার্সিয়া বলেন, “তিনি খুবই গম্ভীর প্রকৃতির, সেই সঙ্গে নৈতিকতা বোধ সম্পন্ন ব্যক্তি, কিন্তু খুবই বিনয়ী।