২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যাভেজের শেষকৃত্যে জড়ো হচ্ছেন নেতারা

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে ল্যাতিন আমেরিকা ও এর বাইরের দেশগুলো থেকে জড়ো হচ্ছেন নোতরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Mar 2013, 09:58 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

শেষকৃত্যের পর শ্যাভেজের মৃতদেহ একটি সামরিক মিউজিয়ামে রাখা হবে আরো ৭ দিনের জন্য। ২ লাখের বেশি মানুষ এরই মধ্যে শ্যাভেজকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। সামরিক একাডেমিতে রাখা হয়েছে তার মৃতদেহ।

শুক্রবার তার শেষকৃত্যে ৩০ টি রাষ্ট্রের প্রধানরা অংশ নেবেন বলে মনে করা হচ্ছে।এর মধ্যে রয়েছেন, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো, বেলারুশের নেতা অ্যারেক্সান্ডার লুকাশেঙ্কোসহ আরো অনেকে।

ওদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শেষকৃত্যে প্রতিনিধিত্ব করবেন কংগ্রেস সদস্য গ্রেগরি মিকস এবং সাবেক কংগ্রেস সদস্য উইলিয়াম দেলাহান্ট। শ্যাভেজ ওয়াশিংটনের একজন কড়া সমালোচক ছিলেন।

শেষকৃত্যের পর শুক্রবারই ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট মাদুরো।এরপরই তাকে ৩০ দিনের মধ্যে নির্বাচন ডাকতে হবে।

শ্যাভেজের মৃত্যুশোকের মধ্যেই রেভনেজুয়েলায় নির্বাচনী প্রস্তুতি চলছে। লাতিন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত শ্যাভেজ ২ বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার মাত্র ৫৮ বছর বয়সে মারা যান। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর সুবিধার্থে তার লাশ কারাকাসের সেনা অ্যাকাডেমিতে অর্ধ-উন্মুক্ত কফিনে রাখা হয়েছে।