২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের পর নিভৃতে থাকতে চান পোপ

পোপ ষোড়শ বেনেডিক্ট বৃহস্পতিবার বলেছেন, এ মাসের শেষে পদত্যাগের পর জনবিচ্ছিন্ন হয়ে লোকচক্ষুর অাড়ালে নিভৃতে দিন কাটাবেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Feb 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

পোপ ষোড়শ বেনেডিক্ট বৃহস্পতিবার বলেছেন, এ মাসের শেষে পদত্যাগের পর জনবিচ্ছিন্ন হয়ে লোকচক্ষুর অাড়ালে নিভৃতে দিন কাটাবেন তিনি।

তবে নির্ভতে থাকলেও তিনি সবার মাঝেই থাকবেন আর অন্যরাও তার কাছের মানুষ হয়েই থাকবে বলে জানান পোপ বেনেডিক্ট।

ভ্যাটিকানে এক বিদায়ী ভাষণে সমবেত পুরোহিতদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

গত সোমবার পদত্যাগ ঘোষণার পর বুধবার ভ্যাটিকানে প্রথম জনসম্মুখে উপস্থিত হন পোপ।অগণিত মানুষের ‘প্রার্থনা’ আর ‘ভালোবাসার’ জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এরপর ‘অ্যাশ ওয়েনেজডে’তে(খ্রিস্ট ধর্মের পবিত্র বুধবার) রোমের সেনট পিটার্সের বাসিলিকায় পোপ হিসাবে যোগ দেন শেষ সভায়।
পদত্যাগের ঘোষণা সম্পর্কে পোপ বলেন, চার্চের ভালর জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

গত সোমবার অপ্রত্যাশিতভাবেই পদত্যাগের ঘোষণা দেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট।

এক্ষেত্রে বয়সকে কারণ হিসেবে দেখিয়েছেন ৮৫ বছর বয়সি এই জার্মান ধর্মযাজক। এ মাসের ২৮ তারিখে পদত্যাগ করবেন তিনি।
পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর ২০০৫ সাল ৭৮ বছর বয়সে পোপ হিসেবে অভিষিক্ত হয়েছিলেন জোসেফ রাটজিঙ্গার। তখন পোপ হিসেবে ষোড়শ বেনেডিক্ট নাম নেন তিনি।

গত ছয় শতকে পোপের দায়িত্ব থেকে পদত্যাগের ঘটনা এটাই প্রথম। সর্বশেষ ১৪১৫ সালে পদত্যাগ করেছিলেন দ্বাদশ গ্রেগরি।
পদত্যাগের ঘোষণা দিয়ে পোপ বেনেডিক্ট বলেন, সম্প্রতি কয়েকমাস ধরে তিনি লক্ষ্য করছেন যে তার শারিরীক শক্তি কমে গেছে এবং তিনি দায়িত্ব পালনে অক্ষমতা বুঝতে পারছেন।

ধর্মীয় গুরুর দায়িত্ব পালনে শারিরীক এবং মানসিক শক্তি দুইই থাকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে পোপ বলেন, বয়স বেড়ে যাওয়ায় এ গুরুভার আর তার পক্ষে যথাযথভাবে পালন করা সম্ভব হয়ে উঠছে না।

ভ্যাটিক্যানের এক মুখপাত্র বলেছেন, ২৮ ফেব্রুয়ারি ১৯০০ জিএমটিতে পদত্যাগ করবেন পোপ বেনেডিক্ট।এরপর নতুন কেউ পোপের দায়িত্ব না নেয়া পর্যন্ত ওই পদটি শূন্য থাকবে।