২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলপৃষ্ঠ ফুড়েঁ প্রাণ অনুসন্ধান

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র রোবোযান ‘কিউরিওসিটি’ প্রথমবারের মত মঙ্গলপৃষ্ঠের শিলায় গভীর গর্ত খুড়ে পাউডারের গুঁড়ার মতো কিছু নমুনা সংগ্রহ করেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Feb 2013, 04:46 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

শনিবার পাঠানো আলোকচিত্রে ০ দশমিক ৬৩ ইঞ্চি প্রশস্ত এবং ২ দশমিক ৫ ইঞ্চি গভীর গর্ত দেখা গেছে একটি চুনাপাথরে, যার ওপর দিয়ে কোনো এক সময় পানি বয়ে গেছে বলে মনে হয়।

গত শুক্রবার এ খননকাজে চালিয়ে কিছু ধূলিকণা সংগ্রহ করে কিউরিওসিটি।এটি প্রাথমিকভাবে পরীক্ষা করার পর কিউরিওসিটির পরীক্ষণাগারে এর আরো পরীক্ষা-নিরীক্ষা চলবে।

নাসা এক টুইটার বার্তায় জানায়, “বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করার জন্য মঙ্গলগ্রহে প্রথমবারের মত খননকাজ সফল হয়েছে।”

চলতি সপ্তাহের শুরু থেকে খোঁড়াখুঁড়ির চেষ্টা শুরু হয়েছিল। তাছাড়া, এর আগেও মঙ্গলপৃষ্ঠে খননের চেষ্টা চলেছিল। তবে কিউরিওসিটি শিলা ফুঁড়ে যতটা গভীর থেকে নমুনা সংগ্রহ করেছে ততটা গভীরে এর আগে যেতে পারেনি কোনো মহাকাশযান।

গত ৬ আগস্ট দুবছরের অভিযানে মঙ্গলে নামে কিউরিওসিটি।মঙ্গলের ভূতাত্বিক এবং রাসায়নিক পরিবেশ প্রাণধারণের উপযোগী কিনা তাইই খতিয়ে দেখছে যানটি।

শিলা খুঁড়ে কী পরিমাণ ধূলিকণা সংগ্রহ করা হয়েছে কলাকৌশলিরা তা এখনও নিশ্চিত নন। তবে ল্যাব পরীক্ষার জন্য তা যথেষ্ট বলেই মনে করছেন তারা।

নাসার বিজ্ঞানী জন গ্রন্সফিল্ড বলেন, গত আগস্টে ‘কিউরিওসিটি’ কে মঙ্গলে পাঠানোর পর এটির সফল খননকাজ(ড্রিলিং) মাইলফলক অগ্রগতি।