মিশরে ইউটিউব বন্ধের নির্দেশ
মিশরে বিতর্কিত চলচ্চিত্র ‘ইননোসেন্স অব মুসলিমস’ প্রচারের কারণে যোগাযোগ ও বিনিয়োগ মন্ত্রণালয়কে ইউটিউব বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসনিক আদালত।বার্তা সংস্থা মেনা একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে নির্মিত ১৩ মিনিটের ওই ভিডিওচিত্রে ইসলাম অবমাননার অভিযোগে মিশর, লিবিয়াসহ বিশ্বের বহু মুসলিম দেশে সেপ্টেম্বরে অস্থিরতা ছড়িয়ে পড়ে।
আদালত বলেছে, চলচ্চিত্রটির বিরুদ্ধে কয়েকমাস আগে দায়ের হওয়া মামলারই রায় দেয়া হয়েছে।এ ব্যাপারে আদালত বিস্তারিত আর কিছু জানায়নি।
চলচ্চিত্রটি নিয়ে মুসলিমদের ক্ষোভ এবং লাখো মিশরীয়র ধর্মীয় বিশ্বাসের তোয়াক্কা না করেই ইউটিউবে ওই চলচ্চিত্র প্রচার করা হয়েছে বলে রায়ে জানিয়েছে আদালত।
মিশরের জাতীয় টেলিযোগাযোগ পরিচালনা কর্তৃপক্ষ বলেছে, তারা আদালতের আদেশনামা হাতে পাওয়া মাত্র তা মেনে চলেবে।
