নাইজেরিয়ায় ৯ পোলিওকর্মী হত্যা
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় কানো রাজ্যে বন্দুকধারীদের দুটি হামলায় ৯ নারী টিকাদানকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রথম হামলায় কানো তে বন্দুকধারীরা মোটরগাড়ি চালিয়ে এসে পোলিওকর্মীদেরকে গুলি করে হত্যা করে।
এর আধঘণ্টা পর কানো শহরের বাইরে একটি ক্লিনিকে পোলিওকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা।কর্মীরা কাজ শুরুর প্রস্তুতি নেয়ার সময় হামলার শিকার হয়।
হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার ইসলামিপন্থি জঙ্গি দল বোকো হারাম পশ্চিমা ওষুধ ব্যবহারের নিন্দা জানিয়ে আসছে।সম্প্রতি কয়েক সপ্তাহে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর ওপর কয়েকটি হামলার জন্য দলটিকে দায়ী করা হয়।
তাছাড়া, নাইজেরিয়ার কানোয় প্রভাবশালী কয়েকজন মুসলিম নেতা প্রকাশ্যেই পোলিও টিকার বিরোধিতা করে আসছে। এ কর্মসূচিকে মুসলিম মিশুদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিহিত করেছে তারা।
পোলিও কর্মীদের ওপর এ হামলা নাইজেরিয়ায় বিশ্বের স্বাস্থ্য সংগঠকদের পোলিও নিরোধ কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।
পাকিস্তানে গত মাসে পোলিও স্বাস্থ্যকর্মীদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনার পর এবার নাইজেরিয়াতেও পোলিওকর্মীদের ওপর একই ধরনের হামলা হল।
