২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্যশিকার নীতিতে পরিবর্তন আনছে ইউরোপ

ইউরোপে বিতর্কিত অভিন্ন মৎস্যশিকার নীতিতে সংস্কার আনতে যাচ্ছে ইইউ আইন প্রণেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 07:30 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

নতুন নীতিতে মাছের মজুদ ও অপ্রয়োজনীয় মাছ সমুদ্রের পানিতে ফেলে দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে।

বর্তমানে বিভিন্নভাবে শিকার করা মাছের একচতুর্থাংশ ফেলে দেওয়া হয় বলে বিবিসি জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সরকারের সঙ্গে আলাপ করার পর পরিবর্তিত নতুন নীতি আগামী বছর আইনে রূপ নেবে বলে আশা করা হচ্ছে।

নতুন ওই প্যাকেজ নীতিটি ইউরোপীয় সংসদে ৫০২:১৩৭ ভোটে পাস হয়েছে ।

ইউরোপীয় পার্লামেন্টের মুখপাত্র ইসাবেলা লবিন বলেন, পার্লামেন্টের ‘গ্রিন’ ব্লক ওই পদক্ষেপকে ঐতিহাসিক উল্লেখ করে বলেছে- এর ফলে ইউরোপীয় মৎসনীতি একটা স্থিতিশীল পর্যায়ে দাঁড়ালো।

তবে ওই অঞ্চলের একটি মাছ শিকারি দল ‘ইউরোপিচ’ বলেছে সংস্কার নীতিটি অত্যন্ত দ্রুত ও ব্যাপক আকারে হয়েছে।

পার্লামেন্টে সংস্কার প্রস্তাবটি উপস্থাপন করেন জার্মান সোশ্যাল ডেমক্রেটের এমইপি (মেম্বার অব ইউরোপীয় পার্লামেন্ট) আলরিখ রোডাস্ট।