২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সলোমন দ্বীপপুঞ্জে ভূমিকম্প-সুনামি, নিহত ৫

এ ছাড়াও ভূমিকম্পে বেশকিছু সংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 06 Feb 2013, 03:00 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

সলোমনের প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি রবার্ট ইরোগা জানিয়েছেন ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে পশ্চিমাঞ্চলীয় উপকূলে ১ দশমিক ৫ মিটার উঁচু সমুদ্রের ঢেউ ৫শ’ মিটার পর্যন্ত উপকূল প্লাবিত করেছে। তিনটি গ্রামে উল্যেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সলোমন দ্বীপপুঞ্জের প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানুষের প্রাণহানি ঘটেছে।নিউজিল্যান্ড টেলিভিশনে লতা হাসপাতালের নার্সিং বিভাগের পরিচালক অগাস্টিন পিলভে বলেন, ১০ বছরের এক বালকসহ ৫ জন নিহত হয়েছে। হাসপাতালের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ৩ গ্রামে রওনা হয়েছেন এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।সান্তা ক্রুজ উপকূল বরাবর অন্যান্য গ্রামগুলোও সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পিলভে। ওদিকে, সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ভূমিকম্পে ৬ জন নিহত এবং ৫ টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছেন। তবে নিহতের প্রকৃত সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো ঠিক করে বলা যাচ্ছে না বলে জানান সলোমন দ্বীপপুঞ্জের পুলিশ কমিশনার জন ল্যান্সলে। ভূমিকম্পটির উৎপত্তি সমুদ্রতলের মাত্র ৫ দশমিক ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উপকেন্দ্র সলোমন আইল্যান্ডের সান্তা ক্রুজ দ্বীপের কাছে বলে জরিপ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন। এরআগে বড় ধরনের এই ভূমিকম্পের কারণে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করে হাওয়াইয়ের ‘প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র’। উপকেন্দ্রের কাছাকাছি এলাকায় সুনামিটি ধ্বংসাত্মক হতে পারে বলেও সতর্কতা কেন্দ্র থেকে হুঁশিয়ার করা হয়। সতর্কতা কেন্দ্র থেকে বলা হয়, “সমুদ্র পৃষ্ঠের পর্যবেক্ষণে একটি সুনামি তৈরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এটি ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি এলাকার জন্য ধ্বংসাত্মক হতে পারে এবং দূরবর্তী এলাকাগুলোর জন্যও বিপর্যয়কর হতে পারে।” বিশেষভাবে সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, নাউরু, পাপুয়া নিউগিনি, টুভালু, নিউ ক্যালেডনিয়া, কোসরে, ফিজি, কিরবাতি, ওয়ালিস ও ফুতুনা দ্বিপপুঞ্জের জন্য সুনামি সতর্কতাটি জারি করা হয়। এছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের জন্য সুনামির ওপর দৃষ্টি রাখার জন্য সতর্কতা জারি করা হয়। তবে পরে এ সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুনামিটি অস্ট্রেলিয়ার জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না। বাংলাদেশ সময় সকাল ৭ টা ১২ তে (১টা ১২ জিএমটি) ভূমিকম্পটি হয়েছে বলে জানা গেছে।