২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৯

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাঙ্গু শহরে একটি মসজিদের বাইরে জনাকীর্ণ বাজারে শুক্রবার এ বোমা হমলা হয়। নিহতদের বেশির ভাগই সুন্নি মুসলিম।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Feb 2013, 12:03 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাঙ্গু শহরে একটি মসজিদের বাইরে জনাকীর্ণ বাজারে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় ১৯ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও কর্মকর্তারা।

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত অঞ্চলের শহর হাঙ্গু সুন্নি এবং শিয়া আদিবাসীদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা জর্জরিত।

পারাচিনার থেকে কয়েক কিলোমিটার দূরের এ শহরটি শিয়া জনগোষ্ঠী অধ্যুষিত যাদের বিরুদ্ধে কট্টরপন্থি সুন্নি জঙ্গিগোষ্ঠীগুলো কয়েক বছর ধরে হামলা চালিয়ে আসছে।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ শাহ বলেছেন, শুক্রবার জুমার নামাজের পর বোমা হামলা হয়।বাজার এলাকার মসজিদ থেকেই বেশির ভাগ মৃতদেহ বের করে আনা হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি।