২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিম্বাকটুতে পৌঁছেছে ফরাসি-মালি সেনারা

মালির উত্তরাঞ্চলে ইসলামপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে কয়েকটি শহর পুনর্দখলের পর টিম্বাকটুতে পৌঁছেছে ফ্রান্স ও মালির সেনারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Jan 2013, 02:18 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

শনিবার গাও শহর দখলের পর তারা নাইয়াফুনকে এলাকা পেরিয়ে টিম্বাকটুর প্রবেশপথে পৌঁছেছে বলে রোববার জানিয়েছে মালির এক সামরিক সূত্র।

তবে টিম্বাকটুতে বিদ্রোহীদের কাছ থেকে তারা এখন পর্যন্ত কোনো প্রতিরোধের মুখে পড়েনি।

সূত্র জানায়, অগ্রসর হওয়ার পথে সেনারা শহরটিতে ঢোকার আগে পর্যাপ্ত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং কলাকৌশল ঠিক করে নেয়ার জন্য বাইরে কয়েকটি জায়গায় অবস্থান নিয়েছে।

আফ্রিকান ইউনিয়নের নেতারা মালির ইসলামি জিহাদিদের বিরুদ্ধে লড়তে আরো সেনা পাঠানো নিয়ে আলাপ-আলোচনা চালানোর মধ্যে টিম্বাকটুতে সেনাদের অগ্রযাত্রার এ খবর এল।

ইসলামপন্থি বিদ্রোহীরা গত বছর মালির উত্তরাঞ্চল দখল করে নেয়। কিন্তু ফরাসি সেনারা গত মাসে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করলে তারা পিছু হটতে শুরু করে।

শনিবার বিদ্রোহীদের ওপর ফরাসি সেনারা অবিরাম বিমান হামলা চালিয়ে গাও শহর পুনরায় দখল করে। বেশির ভাগ বিদ্রোহীই মরুভূমিতে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।