২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের পাঞ্জাব ভেঙে নতুন প্রদেশ হচ্ছে

শনিবার নুতন প্রদেশে গঠণের লক্ষ্যে পাকিস্তানের সংবিধানে পরিবর্তন আনার একটি খসড়া প্রস্তাব অনুমোদন করেছে পাকিস্তান পার্লামেন্টের একটি কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 08:05 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

পাঞ্জাবের দক্ষিণাঞ্চলীয় তিনটি বিভাগ বাহওয়ালপুর, মুলতান ও ডেরা গাজি খান এবং পশ্চিমাঞ্চলীয় দুটি জেলা বাক্কার ও মিনাওয়ালি নিয়ে নতুন প্রদেশটি গঠিত হবে বলে জানিয়েছে ডন ডটকম।


নতুন প্রদেশেটি গঠিত হলে পাকিস্তানের জাতীয় পরিষদে পাঞ্জাব প্রদেশের প্রতিনিধির সংখ্যা ১শ’ ৮৩ থেকে কমে ১শ’ ২৪ জন হবে।

জাতীয় প্রদেশে নতুন প্রদেশটির প্রতিনিধির সংখ্যা হবে ৫৯ জন, যাদের ৪৭ জন সাধারণ এবং ১২ জন জন সংরক্ষিত আসনের সদস্য।


প্রস্তাবিত প্রদেশটির রাজধানী কোথায় হবে সে বিষয়ে পার্লামেন্টারি কমিশনের সদস্যরা এখনও একমত হতে পারেননি। রাজধানী হিসেবে মুলতান ও বাহওয়ালপুরের পক্ষে সমান ভোট পড়েছে বলে কমিশনের এক সদস্য জানিয়েছেন।


তবে পাঞ্জাব প্রদেশে ক্ষমতাসীন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লিগ (নেওয়াজ) পাঞ্জার ভাঙার বিরোধী হওয়ায় নতুন প্রদেশ প্রস্তাব বাস্তবায়নে অনিশ্চয়তা রয়ে গেছে বলে জানা গেছে।