২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো বিজেপির নেতৃত্বে রাজনাথ সিং

ভারতীয় জনতা পার্টির(বিজেপি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাজনাথ সিং। দ্বিতীয় বারের মতো দলের নেতৃত্ব দেবেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Jan 2013, 08:22 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

এর আগে ২০০৬ থেকে ২০০৯ সাল মেয়াদে ভারতের প্রধান বিরোধী দলের নেতৃত্ব দেন রাজনাথ।

বুধবার নয়া দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নেতা অনন্ত কুমার বলেন, সকালে দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য দলীয় প্রধান নির্বাচিত হয়েছেন রাজনাথ সিং।

তার নেতৃত্বে আগামী বছর অনুষ্ঠেয় ভারতের পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবে বিজেপি।

বিজেপির বিদায়ী প্রেসিডেন্ট নিতিন গাডকারি সম্প্রতি আয়কর ফাঁকির অভিযোগে জড়িয়ে পড়েছেন। এ কারণে তার আবার দলীয় প্রধানের পদে থেকে যাওয়ার বিরোধিতা করেন দলের অনেক জ্যেষ্ঠ নেতা।

জ্যেষ্ঠ নেতাদের পছন্দেই রাজনাথ সিংয়ের আবার বিজেপির নেতৃত্বে আসা বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।

বিজেপির প্রবীণ নেতা এল কে আদভানিই বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলেন বলে এনডিটিভি জানায়।

বিজেপি প্রধান হিসেবে রাজনাথ সিংয়ের নাম ঘোষণার পর আদভানি বলেন, “আমাদের অবশ্যই প্রমাণ করতে হবে যে, আমরা নৈতিকতার সঙ্গে আপোষ করি না।”