২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানার নির্গত গ্যাসে আক্রান্ত প্যারিস

ফ্রান্সের একটি কারখানা থেকে দুর্ঘটনাবশত নির্গত গ্যাসে রাজধানী প্যারিস ও ফ্রান্সের পশ্চিমাঞ্চলের অধিকাংশ জায়গায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Jan 2013, 04:42 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্যারিস থেকে ১শ’ ২০ কিলোমিটার পশ্চিমে রোউয়েন এলাকার একটি কারখানা থেকে ছড়িয়ে পড়া মারকাপ্তান গ্যাস এই দুর্গন্ধের জন্য দায়ী।
দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ বোধ করলেও এতে বিপদের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি।
প্যারিস থেকে আরেক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গ্যাসের কারণে আতঙ্কিত প্যারিসের বাসিন্দারা ফোনের পর ফোন করে কর্তৃপক্ষকে ব্যতিব্যস্ত করে তোলে।
লুব্রিজোল নামের একটি তেলের কারখানা থেকে গ্যাসটি নির্গত হয়েছে বলে একটি ফরাসি অনলাইন সংবাদপত্র জানিয়েছে। গ্যাসটির সালফারের মতো ঝাঁঝালো গন্ধে রোউয়েন এর আশপাশে বাসিন্দারা মাথাব্যথা, অস্থিরতা ও বমি বমি ভাবে আক্রান্ত হয়েছেন।
প্যারিসের অনেক বাসিন্দা অনেকটা ডিজেলের গন্ধের মতো একধরনের তীব্র ঝাঁঝালো গন্ধের কথা জানিয়েছেন।