২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ প্রস্তাবের বিরূদ্ধে বিক্ষোভ

প্রেসিডেন্ট বারাক ওবামার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ প্রস্তাবের বিরোধিতায় রোববার দেশজুড়ে বিক্ষোভ করেছে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের সমর্থকরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 20 Jan 2013, 03:16 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

মধ্য-ডিসেম্বরে কানেটিকাট অঙ্গরাজ্যে নিউটাউনের এক স্কুলে একজন বন্দুকধারীর হামলায় ২০ স্কুল শিশুসহ ছয়জন নিহত হওয়ার পর দেশটিতে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের পক্ষে-বিপক্ষে বিতর্ক তৈরি হয়।

ফ্লোরিডার বিক্ষোভে সাবেক নৌ কর্মকর্তা ড্যামন লোক বলেছেন, “আমরা আইনের প্রতি অনুগত নাগরিক, ব্যবসা-প্রতিষ্ঠানের মালিক, সেনা। আমরা অন্যের অপরাধমূলক কাজের দায় নেব না।”

ফ্লোরিডার ব্রুকসভিলে বিক্ষোভকারীদের এক ব্যানারে লিখা ছিল: “বন্দুকধারী হামলাকারীদের ঠেকাও”, “আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ অস্ত্র সম্পর্কিত নয়, এটা নিয়ন্ত্রণ সম্পর্কিত ব্যাপার”।

কানেটিকাট হত্যাযজ্ঞের পর ওবামা ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ পরামর্শকরা নতুন করে অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে কাজ করে যাচ্ছে।