২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসের সহসভাপতি হলেন রাহুল গান্ধী

ভারতের উদীয়মান তরুণ নেতা গান্ধী পরিবারের উত্তরাধিকারী রাহুল গান্ধীকে ভারতীয় কংগ্রেস পার্টির সহসভাপতি নির্বাচিত করা হয়েছে।

রয়টার্স

রয়টার্স

Published : 20 Jan 2013, 05:22 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

শনিবার কংগ্রেস পাটির মুখপাত্র জনার্দন দ্বিবেদী পার্টির এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

এতদিন কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন রাহুল। ২০০৭ সালের সেপ্টেম্বরে তাকে পার্টির সাধারণ সম্পাদক করা হয়েছিল।

রাহুলের মা সোনিয়া গান্ধি কংগ্রেস পার্টির বর্তমান সভাপতি ।

দ্বিবেদির ওই ঘোষণা শোনার জন্য অনেক কংগ্রেস নেতাই দীর্ঘদিন ধরে উদগ্রীব হয়ে ছিলেন। অবশেষে তাদের আশা পূরণ হলো।

এই পদোন্নতিতে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে ৪২ বছর বয়সী রাহুল আরো এগিয়ে গেলেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

কংগ্রেস পার্টির সহসভাপতি হওয়ার পর এক প্রতিক্রিয়ায় রাহুল বলেছেন, “আমার প্রচুর অভিজ্ঞতা হয়েছে, আর কংগ্রেসও মহান একটি দল, আমরা সবাই মিলে দেশকে পাল্টে ফেলতে পারবো।”

সঙ্কটে থাকা কংগ্রেস পার্টির দায়িত্ব তুলে নেওয়ার জন্য অনেকদিন ধরেই চাপে ছিলেন রাহুল। কিন্তু দায়িত্ব তুলে নেওয়ার আগে নিজের প্রস্তুতির ওপরই জোর দেন তিনি। কোনো তাড়াহুড়া না করে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করে তুলেন।

এখন সোনিয়া গান্ধির পর তিনিই কংগ্রেস পার্টির শীর্ষ নেতা।

রোববার রাজস্থানের জয়পুরে রাহুল পার্টির সহসভাপতি হিসেবে প্রথম ভাষণ দিবেন বলে ধারণা করা হচ্ছে।