২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত বডি স্ক্যানার সরাচ্ছে যুক্তরাষ্ট্র

যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় বিমানবন্দর থেকে বিতর্কিত বডি স্ক্যানার সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jan 2013, 11:55 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা প্রশাসন (ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন-টিএসএ) শুক্রবার বলেছে, বিমানবন্দরগুলোতে যাত্রীদের ব্যক্তিগত গোপণীয়তা যাতে লঙ্ঘিত না হয় সেজন্য নতুন স্ক্যানার বসিয়ে ‘ফুল বডি’ স্ক্যানারগুলো সরিয়ে নেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে যাত্রীদের দেহ তল্লাশির জন্য ব্যাকস্কাটার নামের এক ধরনের এক্স-রে প্রযুক্তি ব্যবহার করা হতো এসব স্ক্যানারে। এতে নিরাপত্তা কর্মকর্তাদের কাছে যাত্রীর নগ্ন দেহের অবয়ব ছবির মতো স্পষ্ট হয়ে উঠতো। এ প্রযুক্তি চালুর পর ব্যাপক বিতর্ক শুরু হয় এবং যাত্রীদের কাছ থেকে অভিযোগ আসতে থাকে।

এ ব্যবস্থায় যাত্রীদের ব্যক্তিগত গোপণীয়তা রক্ষার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার দিতে না পারায় ওই স্ক্যানার সরবরাহকারী প্রতিষ্ঠান র‌্যাপিস্ক্যানের সঙ্গে বৃহস্পতিবার চুক্তি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন।

টিএসএ’র মুখপাত্র ডেভিড ক্যাস্টেলভেটের বলেন, এখন থেকে বিমানবন্দরে এল-৩ কমিউনিকেশনস হোল্ডিংস ইনকর্পোরেটেডের তৈরি করা স্ক্যানার ব্যবহার করা হবে যাতে ‘মিলিমিটার প্রযুক্তি’ ব্যবহার করা হয়। এতে  দেহের কোনো অংশে অস্বাভাবিক কিছু ধরা পড়লে সেই অংশ ফুটে উঠবে স্ক্যানারে।

যুক্তরাষ্ট্রের ৩০টি বিমানবন্দরে ১৭৪টি রেপিস্ক্যান স্ক্যানার ব্যবহার করা হচ্ছিল। এগুলো ইতোমধ্যে সরানো শুরু হয়েছে বলে জানান তিনি।