২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীর হত্যা নিয়ে পাকিস্তানের প্রতিবাদ

কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে এক পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Jan 2013, 03:23 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল কাশ্মীরে এনিয়ে চলতি বছর পঞ্চম বারের মত উভয়পক্ষের সেনা হতাহতের ঘটনা ঘটল।
পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিরোধপূর্ণ হিমালয় অঞ্চলে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ভারতীয় সেনাদের গুলির আঘাতে কুন্দিতে এক সেনা নিহত হয়েছে।
প্রতিপক্ষের হাতে এ মাসে দুই পাকিস্তানি ও দুই ভারতীয় সেনা নিহত হল। যা প্রায় এক দশক আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর সবচেয়ে বড় সহিংসতা।
১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। এর মধ্যে দুটি হয়েছে কাশ্মীরে, যে ভূখন্ডটি উভয় দেশই তাদের নিজের বলে দাবি করে।
সাম্প্রতিক সহিংসতায় নিহত এক ভারতীয় সেনার মাথা কেটে নেয়ার অভিযোগ ওঠার ঘটনা নিয়ে জনগণ ও গণমাধ্যমের ক্ষোভের পর “পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে আগের মত চলবে না” বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং।
এদিকে ভারতের সেনা প্রধান বলেছেন, তার সেনারা পাকিস্তানি সেনাদের উষ্কানির জবাব দেয়ার জন্য প্রস্তুত আছে।
তবে এ ঘটনা নিয়ে উভয় দেশের সরকারি মুখপাত্রদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে সম্পোর্কন্নয়নে চলমান আলোচনায় কোন প্রভাব পড়বেনা এবং এ সংঘর্ষ বাড়ার কোন আশঙ্কা নেই বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন পাকিস্তানের সরকারের শীর্ষ নেতারা এখন দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেয়ে ক্ষমতা ধরে রাখার লড়াইযে ব্যস্ত এবং সীমান্তের দিকে ভারতের মত নজর দেয়ার সুযোগ এখন তাদের নেই।