২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

লন্ডনের মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনের উপরে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে বুধবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই জন নিহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Jan 2013, 11:30 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

ওই ভবনটি ইউরোপের উচ্চতম আবাসিক ভবনগুলোর একটি।

বিস্ফোরণের পর আগুনের হলকা এবং কুয়াশাচ্ছন্ন আকাশে ধোঁয়ার কুন্ডলি ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে রয়টার্স।

টেমস নদীর দক্ষিণ তীরে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার সঙ্গে হামলার কোন ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ২০০৫ সালে ওই এলাকাতেই আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত হয়েছিলেন।

ঘটনাস্থলের কাছাকাছি একটি অফিসে কর্মরত জুলি মারসডেন নামের এক নারী বলেছেন, “সেখানে সত্যি এক বিকট শব্দ হয়েছে।”

লন্ডনের পুলিশ কমিশনার বার্নার্ড হোগান-হো জানিয়েছেন, ২ জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

দমকল বাহিনী জানিয়েছে, ভ্যাক্সহল ট্রেন স্টেশনের কাছাকাছি জ্বলতে থাকা একটি গাড়ি থেকে তারা একজনকে উদ্ধার করেছে।

হেলিকপ্টারটি গতিপথ পাল্টে ঘটনাস্থলের কাছাকাছি একটি হেলিপ্যাডের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন হোগান-হো। তিনি এর বেশি তথ্য জানাতে রাজি হননি।

“এটি একটি বড় ঘটনা” বলে মন্তব্য করেছেন তিনি।