২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ৩৯ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত

কক্সবাজার ও বান্দরবান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৩৯ রোহিঙ্গাকে আটকের পর মিয়ানমার ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শনিবার পৃথক অভিযানে টেকনাফের শাহপরীরদ্বীপ ও হোয়াইক্যং থেকে ১৭ জন, নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ও তমব্রু থেকে ২২ জনকে আটক করা হয়।

বিজিবি’র টেকনাফ ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে ১২ জন ও হোয়াইক্যং থেকে ৫ জন রোহিঙ্গা আটকের পর ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া ঘুনধুম ও তমব্রু বিওপির সদস্যরা ২২ রোহিঙ্গাকে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে বলে জানান বিজিবি’র কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান।