২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাষ্ট্রে ২৫জনে ১জন তরুণ আত্মহত্যার চেষ্টা চালায়’

যুক্তরাষ্ট্রের প্রতি ২৫ জন তরুণ-তরুণীর মধ্যে একজন আত্মহত্যার চেষ্টা চালায়। আর প্রতি আট তরুণ-তরুণীর একজন এ বিষয়টি নিয়ে ভাবে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jan 2013, 10:10 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

দেশটিতে কয়েক হাজার তরুণ-তরুণীর সাক্ষাৎকারের ভিত্তিতে চালানো জরিপে এই তথ্য উঠে এসেছে।

মনোরোগ বিষয়ক জার্নাল ‘জামা’ তে গবেষকদের চালানো এই জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে।

এই গবেষণার সঙ্গে জড়িত হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিদ ম্যাথু নক বলেছেন, ‘বয়স্করা জানিয়েছেন, বয়োঃসন্ধিকালে যখন প্রথম আত্মহত্যার চিন্তা মাথায় আসে সেই সময়টিই সবচেয়ে বিপজ্জনক।”

এই গবেষণায় যুক্তরাষ্ট্রের প্রায় ৬ হাজার ৫শ’ তরুণ-তরুণের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সেই সঙ্গে তাদের বাবা-মাকেও প্রশ্নপত্রের মাধ্যমে বেশকিছু প্রশ্নের উত্তর দিতে হয়। তাতে তারা যখন তরুণ ছিলেন তখন আত্মহত্যা সম্পর্কে তাদের ভাবনা, পরিকল্পনা এবং প্রচেষ্টা বিষয়ক প্রশ্নও ছিল।

জরিপের ফলাফলে দেখা যায়, ১২ শতাংশের কিছু বেশি তরুণ আত্মহত্যার কথা ভেবেছিল। ৪ শতাংশ আত্মহত্যার পরিকল্পনা করেছিল আর ৪ শতাংশ তরুণ আত্মহত্যার চেষ্টা করেছির।

নক এবং তার সহকর্মীরা আবিষ্কার করেছেন, যেসব তরুণ-তরুণী আত্মহত্যার চিন্তা করে কিংবা চেষ্টা করে তাদের মানসিক অসুস্থতা রয়েছে। তাতে বিষণ্নতা থেকে শুরু করে মনযোগহীনতা, অল্পতেই উত্তেজিত হয়ে ওঠাসহ অন্যান্য মানসিক অসুস্থতা এবং মাদক ও অ্যালকোহলের সম্পৃক্ততাও রয়েছে।

গবেষণা জরিপে দেখা গেছে, তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রচেষ্টা প্রবণতা বেশি।কিন্তু তরুণদের মধ্যে আত্মহত্যাকারীর সংখ্যা বেশি। কারণ তরুণরা আত্মহত্যার জন্য বেশির ভাগ ক্ষেত্রেই কার্যকর পদ্ধতির আশ্রয় নেয়। যেমন, আগ্নেয়াস্ত্র।