নিউ ইয়র্কে ফেরি দুর্ঘটনা
নিউ ইয়র্কের ম্যানহাটনে বুধবার ফেরিঘাটে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী ফেরি দুর্ঘটনায় ৫৭ জন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ।
আহতদের অনেককে হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে পড়ে আছে আরো অনেকে।তাদেরকে সেখানেই চিকিঃসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিএনএন এর এক সংবাদাতা।
আহতদের একজন মাথায় মারাত্মক আঘাত পেয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ বিভাগের এক মুখপাত্র।
নিউ জার্সি থেকে আসা ‘সিসট্রেক ওয়াল স্টি্রট’ নামের ফেরিটি স্থানীয় সময় সকাল ৮ টা ৪৫ মিনিটে ফেরিঘাটে ভেড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ধাক্কায় ফেরিটি ফুটো হয়ে গেছে।টিভিতে ফেরিটির শেষাংশের একপাশ ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
এ দুর্ঘটনার কারণ কি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড।
