২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে গণধর্ষণকাণ্ড তদন্তের নির্দেশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2012, 03:41 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

 ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।

এ ঘটনায় ‘কর্তৃপক্ষের ভুল-ক্রটি নির্ণয়’ এবং এর জন্য তাদের দায়বদ্ধতা নিরুপণে একজন অবসরপ্রাপ্ত বিচারককে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।


ওই ছাত্রীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসকরা। তবে এখনো সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ দেখা দিয়েছে। ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাস ড্রাইভারসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া রাজধানীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ নিহত এবং ১শ’র বেশি মানুষ আহত হয়েছে।

চিদাম্বরম বুধবার এক ঘোষণায় বলেছেন, ১৬ ডিসেম্বরে গণধর্ষণের এ ঘটনা তদন্তের জন্য গঠিত কমশিনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত বিচারক ঊষা মেহরা।