নির্বাচনে দাঁড়াতে মন সায় দিচ্ছে না: মোন্তি
ইতালিতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে না দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে এক সাক্ষাৎকারে দেশটির তত্বাবধায়ক প্রধানমন্ত্রী মারিয়ো মোন্তি বলেছেন, তিনি মন থেকে এ ব্যাপারে সাড়া পাচ্ছেন না।
ইতালিতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে না দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মারিয়ো মোন্তি।
দেশটির সংসবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আভাস দেন।
তবে নির্বাচিত সরকার যেন তার সরকারের শুরু করা সংস্কার প্রক্রিয়া শেষ করে এজন্য তাদের অনুরোধ করবেন বলে জানিয়েছেন এই অর্থনীতিবিদ।
মধ্যপন্থী জোটের প্রধানমন্ত্রী হিসাবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা জানতে চাইলে মোন্তি বলেন, “আমি এখনো জানি না, কিন্তু আমার মন সায় দিচ্ছে না।”
এক বছর আগে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে প্রেসিডেন্ট মন্টিকে অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী করেন প্রেসিডেন্ট গিওর্গিও নাপোলিতানো।
শনিবার মোন্তির পদত্যাগের পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন নাপোলিতানো। এতে করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পথ সুগম হয়েছে।
২৪-২৫ ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করাটাই নাপোলিতানো পছন্দ করবেন বলে জানিয়েছেন সাবেক ইউরোপিয়ান কমিশনার মোন্তি।
শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদে এক বৈঠকে ইতালির ২০১৩ সালের বাজেট অনুমোদিত হওয়ার পর মোন্তি প্রেসিডেন্ট গিওর্গিও নাপোলিতানোর কাছে পদত্যাগ পত্র পেশ করেন।
এরপর প্রেসিডেন্ট নাপোলিতানো রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের পর পার্লামেন্ট ভেঙে দেয়ার কথা জানান।
রাজনীতিতে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা কখনো প্রকাশ না করলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোন্তির উপর চাপ রয়েছে। তবে ইতালির প্রধান দুই রাজনৈতিক দল নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আপত্তি জানিয়েছে।
প্রেসিডেন্টের অনুরোধে আগামী নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব করেছেন মারিয়ো মোন্তি।
