পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৫
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের একটি বাজারে এক বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের একটি বাজারে এক বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
সোমবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা।
আফগানিস্তানের নিকটবর্তী খাইবার অঞ্চলের জমরুদ বাজারে দোকানের সারির সামনে বিস্ফোরণটি ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি।
এটি পেতে রাখা বোমার বিস্ফোরণ না কোনো আত্মঘাতী হামলাকারীর কাজ তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওই নিরাপত্তা কর্মকর্তা।
এর আগে শনিবার পেশোয়ার বিমানবন্দরে একদল আত্মঘাতীর হামলায় হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হয়।
