২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল শান্তি পুরস্কার নিল ইইউ

নরওয়ে কমিটির কাছ থেকে সোমবার ২০১২ সালের নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

অসলো, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ে কমিটির কাছ থেকে সোমবার ২০১২ সালের নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুটি বিশ্বযুদ্ধের বিভৎসতার পর ইউরোপে কয়েক দশক ধরে স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছে ইইউ। পুরস্কার বিতরণের আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারমান ভ্যান রম্পুই রয়টার্সকে বলেছেন, “ষাট বছর ধরে শান্তি বিরাজ করছে। ইউরোপের দীর্ঘ ইতিহাসে এই প্রথম এমনটি হল।” “এ ব্যাপরটি প্রমাণ করে শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে”, বলেন তিনি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসো ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন সুলজকে সঙ্গে নিয়ে আসলোয় এ পুরস্কার গ্রহণ করতে যান রম্পুই। ব্যাপক অর্থনৈতিক দুর্দশার মুখেও ইইউ এর নোবেল শান্তি পুরস্কার জয়ের পেছনে কাজ করেছে এক দেশের সঙ্গে আরেক দেশের শত্রুতা দূর করে সম্প্রীতি গড়ে তোলায় এ জোটের সফলতার বিষয়টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৬ঘ.