২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে মনীষা কৈরালা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার মুম্বাইয়ের জাসলক হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার মুম্বাইয়ের জাসলক হাসপাতালে ভর্তি হয়েছেন। আইএএনএস বার্তা সংস্থাকে এক হাসপাতাল সূত্র জানিয়েছে, “বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষা চলছে, তবে তার অবস্থা ভালো।” স্বাস্থ্য পরীক্ষার ফল আসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ৪২ বছর বয়সী এই অভিনেত্রী অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ‘এনডিটিভি’। নেপালের প্রভাবশালী পরিবারের কন্যা মনীষা কৈরালা। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সওদাগর’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। স¤প্রতি রাম গোপাল ভার্মা পরিচালিত ‘ভুত রিটার্নস’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫২ঘ.