বাগদাদ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদে তিনটি গাড়িবোমা বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন।
মঙ্গলবার আশুরা উপলক্ষে শিয়াদের শোক মিছিল লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়।
ইরাকের শিয়ারা দেশটির আল কায়েদা সমর্থিত ও অন্যান্য সুন্নি জঙ্গিদলগুলোর হামলার প্রধান লক্ষ্য। আশুরার সময় সাধারণত শিয়াদের ওপর হামলা বৃদ্ধি পায়। কিন্তু এবার আশুরার শোক মিছিল শুরু হওয়ার পর মঙ্গলবারই প্রথম বড় ধরনের হামলা চালানো হয়।
বাগদাদের শুয়ালা এলাকায় সবচেয়ে ভয়াবহ হামালাটি চালানো হয়। এখানে একটি শিয়া মসজিদ থেকে লোকজন বের হওয়ার সময় বাইরে পার্ক করে রাখা একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই ৯ ব্যক্তি নিহত হয়।
অপর গাড়িবোমা বিস্ফোরণের দুইটি ঘটনায় ৭ জন করে আরো ১৪ ব্যক্তি নিহত হয় বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১০৮ ঘ.
bdnews24