২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের রেস্টুরেন্টে বিস্ফোরণ, নিহত ১৪

চীনের শানজি প্রদেশে একটি রেস্টুরেন্টে শুক্রবার সন্ধ্যায় এক বিস্ফোরণে ১৪ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

তাইউয়ান, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের শানজি প্রদেশে একটি রেস্টুরেন্টে শুক্রবার সন্ধ্যায় এক বিস্ফোরণে ১৪ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, গ্যাস লিকের মাধ্যমে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সিনহুয়া। স্থানীয় সরকার জানিয়েছে, আহতদের মধ্যে ১৭ জন মারাত্মকভাবে আহত হয়েছে। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা। নিহতদের মধ্যে ছয়জন ঘটনাস্থলে এবং বাকী আটজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০৪৫ ঘ.