২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল আবিবে মার্কিন দূতাবাস রক্ষীর ওপর হামলা

ইসরায়েলের রাজধানী তেল আবিবের মার্কিন দূতাবাসের এক নিরাপত্তা রক্ষীর ওপর এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়ে ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 11:13 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

তেল আবিব, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইসরায়েলের রাজধানী তেল আবিবের মার্কিন দূতাবাসের এক নিরাপত্তা রক্ষীর ওপর এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়ে ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ। ইসরায়েলি বেতারে পুলিশের এক মুখপাত্র জানান, হামলায় ওই রক্ষী আহত হয়েছে। হামলাকারী একজন ইসরায়েলি। একটি ছুরি ও কুঠার নিয়ে সে ওই নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালায়। এ সময় দূতাবাসের অন্য নিরাপত্তারক্ষীরা সতর্কীকরণ গুলি ছোড়ে। এ হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০২ঘ.