কায়রো, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জতিসংঘ মহাসচিব বান কি-মুন সোমবার মিশর সফরে যাচ্ছেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে তারা। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গাজায় যুদ্ধ বিরতি চুক্তির চেষ্টা করছে মিশর। দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি জানিয়েছেন, শিগগিরই এমন একটি চুক্তি হতে পারে বলে ‘আভাস’ পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার মুরসির সঙ্গে বৈঠকে বসবেন বান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৯ঘ.
bdnews24