২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানের সাবেক গোয়েন্দা প্রধানের জেল

দুর্নীতির দায়ে জর্ডানের সাবেক গোয়েন্দা প্রধানকে ১৩ বছরের জেল দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

জর্ডান, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্নীতির দায়ে জর্ডানের সাবেক গোয়েন্দা প্রধানকে ১৩ বছরের জেল দিয়েছে আদালত। জনগণের তহবিল েেক র্অ চুরি, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এ সাজা দেয়া হয়েছে মোহাম্মদ আল-দাহাবিকে। কারাদ-ের পাশাপাশি তাকে প্রায় ৩ কোটি মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত জর্ডানের গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করেছেন দাহাবি। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাদের আল-দাহাবির ভাই। তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন দাহাবি। এছাড়া অন্যের অন্যায়ের দায়ে তাকে শাস্তি দেয়া হচ্ছে বলেও তিনি দাবি করেছেন। জর্ডানের গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি এবং দাহাবি ছিলেন প্রবল প্রতাপশালী কর্মকর্তাদের একজন। দুর্নীতি নিয়ন্ত্রণে জর্ডানিদের রাজপথে বিক্ষোভের ফলে সা¤প্রতিক মাসগুলোতে দেশটির নেতারা চাপের মুখে রয়েছেন। কর্তৃপক্ষ জনগণের দাবিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন বোঝাতে প্রভাবশালী ব্যক্তিদের এত দীর্ঘ সাজা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩০ঘ.