২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো মহাকাশে নভোচারী পাঠাচ্ছে চীন

চীন আগামী বছরের জুনে তাদের পরবর্তী মানুষবাহী মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন আগামী বছরের জুনে তাদের পরবর্তী মানুষবাহী মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে। মনুষবাহী মহাকাশ কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওইসময় একজন নারী নভোচারীসহ তিনজনের একটি দলকে মহাকাশে পাঠানো হবে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীনই একমাত্র দেশ যারা এককভাবে মহাকাশে নভোচারী পাঠিয়েছে। ২০০৩ সালে প্রথম মহাকাশে মানুষবাহী নভোযান পাঠায় চীন। গত জুনে মহাকাশযান শেনঝৌও নাইন পৃথিবীতে ফিরে আসার পর নতুন পরিকল্পনা হাতে নিয়েছে তারা। ওই অভিযানেই চীনের প্রথম নারী নভোচারী লিউ ইয়াং মহাকাশে গিয়েছিলেন। ২০২০ সালের মধ্যে পূর্ণ কক্ষপথবিশিষ্ট মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনা করছে চীন এবং চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাও রয়েছে তাদের। এছাড়া চীনের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রকল্পে যোগাদানের কথাও চলছে। কিন্তু বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে তা বাস্তবায়ন হবে কিনা সেটি প্রশ্নসাপেক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫১ঘ.