২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টায় তুরস্কে পালিয়েছে প্রায় ৮ হাজার সিরীয়

সিরিয়ায় চলমান সহিংসতা থেকে বাঁচতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৮ হাজার সিরীয় সীমানা পেরিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

আঙ্কারা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় চলমান সহিংসতা থেকে বাঁচতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৮ হাজার সিরীয় সীমানা পেরিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে তুরস্কের সিরীয় শরণার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজারে দাঁড়িয়েছে বলে শুক্রবার জানানো হয়। জেনেভায় জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ডস বলেন, তুরস্কের উরফা প্রদেশে গত ২৪ ঘণ্টায় ব্যাপক সংখ্যক সিরীয় শরণার্থী জড়ো হয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ব আনাতোলিয়া বার্তা সংস্থা জানায়, পালিয়ে যাওয়া সিরীয়দের মধ্যে ২৬ জন সেনা কর্মকর্তাও রয়েছেন। ওদিকে, প্রেসিডেন্ট আসাদবিরোধী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) প্রেসিডেন্ট আসাদের বিপক্ষ শক্তি গড়ে তুলতে অন্যান্য বিরোধী দল ও সেনাবাহিনীর বিরোধী অংশের সমন্বয় করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে বিবিসি। এ বিষয়ে আরব লিগের উদ্যোগে কাতারের রাজধানী দোহায় একটি বৈঠক বসতে যাচ্ছে মিশরভিত্তিক সিএনসিসহ অন্য বিরোধী দলগুলো। সিরিয়ায় মানবিক সহায়তা, এবং প্রয়োজনে সামরিক সহায়তা সরবরাহের সুবিধার জন্য পারস্য উপসাগরীয় ও পশ্চিমা দেশগুলো একটি যৌথ বিরোধী দল গঠনের আহ্বান জানিয়ে আসছে বেশ কিছুদিন ধরে। ইতোমধ্যে সিরিয়ায় ত্রাণ সরবরাহের ব্যাপারে জেনেভায় বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা। সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহে সিরিয়ার স্বেচ্ছাসেবীদের প্রবেশ বাড়ানোর নিয়ে আলোচনাই গুরুত্ব পাবে এ বৈঠকে। গতবছরের মার্চে আসাদবিরোধী আন্দোলন ইতোমধ্যে গৃহযুদ্ধে রূপ নিয়েছে। আসাদ সরকার সিরিয়ায় বিদেশি সহায্য সরবরাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। সহিংসতায় এ পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী বিভিন্ন মানবাধিকার সংস্থা। প্রায় ১২ লাখ মানুষ গৃহহীন হয়েছে এবং আরো ২০ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮৪৭ঘ.