২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী সিনেটর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সমকামী সিনেটর নির্বাচিত হয়েছেন উইসকনসিনের ট্যামি বল্ডউইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

মিলওউকি, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সমকামী সিনেটর নির্বাচিত হয়েছেন উইসকনসিনের ট্যামি বল্ডউইন। মঙ্গলবার উইসকনসিনের সাবেক গভর্নর টমি টম্পসনকে হারিয়ে সিনেটর নির্বাচিত হন প্রতিনিধি পরিষদের এ ডেমোক্রেট সদস্য। উইসকনসিনের প্রথম নারী সিনেটরও তিনি। সিনেটর হিসেবে শেষ মেয়াদে থাকা অপর ডেমোক্রেট সিনেটর হার্ব কোলের শূন্যতা পূরণ করবেন তিনি। এবারের নির্বাচনকে উইসকনসিনের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন বলা হচ্ছে। এ নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী মিলে অন্তত ৬ কোটি ৫০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেন। ৫০ বছর বয়স্ক বল্ডউইন ১৯৯৮ সালে প্রথম কংগ্রেসের নিুকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য বল্ডউইনের নির্বাচনী বিজয় গুরুত্বপূর্ণ হলেও নির্বাচনী প্রচারণায় তার যৌনজীবন তেমন গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি । প্রতিনিধি পরিষদে বল্ডউইনের বদলে ডেমোক্রেট ঘাঁটি হিসেবে পরিচিত ডেইন কাউন্টির প্রতিনিধি হিসেবে আরেক সমকামী ডেমোক্রেট মার্ক পোকান নিযুক্ত হবেন বলে মনে করা হচ্ছে। নির্বাচনী প্রচারণায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য গবেষণার প্রতিশ্র“তি দিয়ে বল্ডউইন নির্বাচনী বৈতরণী পর হন। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী টম্পসনের বিরুদ্ধে কর সঙ্কোচনের মাধ্যমে ধনীদের সুবিধা দেয়ার অভিযোগও আনেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৪০৬ ঘ.