২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলমের ছোবলে তামিলনাড়ুতে নিহত ৪

যতোটা আশঙ্কা করা হয়েছিল, নিলম ছিল তার চেয়ে অনেক কম শক্তিশালী। ফলে ক্ষয়ক্ষতিও হয়েছে ধারণার চেয়ে কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 04:19 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে আঘাত হেনে দুর্বল হওয়ার আগে অন্তত চার জনের প্রাণ কেড়ে নিয়েছে ঘূর্ণিঝড় নিলম। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঘণ্টায় ৭৫ কিলোমিটার গতির ঝড়ো হাওয়া নিয়ে মহবলীপুরমের কাছ দিয়ে উপকূল অতিক্রম বঙ্গোপসাগরে সৃষ্টি এই ঘূর্ণিঝড়। হিন্দুস্থান টাইমস জানায়, এই ঝড়ের প্রভাবে অন্ধ্র প্রদেশ, রায়ালাসিমা ও তামিলনাড়ুর উত্তরেও ভারি বৃষ্টিপাত হয়। ঝড়ো হাওয়া বয়ে যায় কেরালার কোনো কোনো অঞ্চলেও। ঘূর্ণিঝড় উপকূলে পৌঁছানোর আগেই এসব অঞ্চলের প্রায় চার হাজার মানুষকে ১৯টি ত্রাণ শিবিরে সরিয়ে নেয়া হয়। তামিলনাড়ু– রাজ্যের কর্মকর্তা অতীন্দ্রনাথ স্বামী বলেন, যতোটা আশঙ্কা করা হয়েছিল, নিলম ছিল তার চেয়ে অনেক কম শক্তিশালী। ফলে ক্ষয়ক্ষতিও হয়েছে ধারণার চেয়ে কম। এ ঝড় ঘণ্টায় ১১০ কিলোমিটার বেড়ে উপকূলে পৌঁছাবে বলে পূর্বাভাস দেয়া হলেও স্থলভাগে পৌঁছানোর সময় এর গতি নেমে আসে ৭৫ কিলোমিটারের নিচে। ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, তামিলনাড়ু ও আশপাশের এলাকার সাগর আগামী ৩৬ ঘণ্টা উত্তাল থাকতে পারে। ২০১১ সালে তামিলনাড়ুর পদুচেরিতে ঘূর্ণিঝড়ে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়। ২০১০ সালে অন্ধ্র প্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী এক ঘূর্ণিঝড়ে প্রাণহানি হয় অন্তত ২৩ জনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০১৫ ঘ.