২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনের নির্বাচনে প্রেসিডেন্টের দলের জয় দাবি

ইউক্রেনের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভিকটর ইয়ানুকোভিচের ‘পার্টি অব রিজিওনস’ জয় দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 11:11 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউক্রেনের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভিকটর ইয়ানুকোভিচের ‘পার্টি অব রিজিওনস’ জয় দাবি করেছে। এক-তৃতীয়াংশ ভোট গণনা শেষে ইয়ানুকোভিচের দল পেয়েছে ৩৬ শতাংশ এবং বিরোধী ‘ইউনাইটেড অপজিশন ফাদারল্যান্ড ব্লক’ পেয়েছে ২১ শতাংশের কিছু বেশি ভোট। বিরোধী দলীয় নেত্রী জুলিয়া টিমোশেনকো কারাবন্দী রয়েছেন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত বছর তাকে ৭ বছরের কারাদ- দেয়া হয়েছে। টিমোশেঙ্কো কারাবন্দী হওয়ায় এর নিন্দা জানিয়েছে পশ্চিমা সরকারগুলো। তিনি জেলে থেকেই নির্বাচনে ভোট দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেইনের জটিল নির্বাচন পদ্ধতিতে চূড়ান্ত ফলাফল পেতে আরো কিছু সময় লাগবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৫৯ঘ.