২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসমর্থনে আরো এগিয়ে ওবামা

নির্বাচনের মাত্র নয় দিন আগে জনসমর্থনে প্রতিদ্বন্দ্বী মিট রমনিকে আবারো খানিকটা পিছনে ফেলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ওয়াশিংটন, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচনের মাত্র নয় দিন আগে জনসমর্থনে প্রতিদ্বন্দ্বী মিট রমনিকে আবারো খানিকটা পিছনে ফেলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার রয়টার্স/ইপসোস পরিচালিত জনমত জরিপে ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামার পক্ষে জন সমর্থন ছিল ৪৯ শতাংশ, রিপাবলিকান প্রার্থী মিট রমনির পক্ষে ছিলো ৪৬ শতাংশ। তবে সার্বিক জরিপে এখন সমান অবস্থানে রয়েছেন ওবামা ও রমনি। জনসমর্থনের এ প্রবণতায় নির্বাচনের আগে আবারো পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। জরিপে নিবন্ধনকৃত অংশগ্রহণকারীর মধ্যে ১৫ শতাংশ জানিয়েছেন, এখনো তাদের মত পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে এবং ভিন্ন প্রার্থীকে ভোট দিতে পারেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২০ ঘ.