২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুসলিমদের মধ্যে বিভেদ উস্কাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিমদের মধ্যে বিভেদ উস্কে দিচ্ছে বলে মঙ্গলবার অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

দুবাই, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিমদের মধ্যে বিভেদ উস্কে দিচ্ছে বলে মঙ্গলবার অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনি। মধ্যপ্রাচ্য জুড়ে ‘ইসলামিক অভ্যুত্থানে’র ভিত্তি দুর্বল করার লক্ষ্যে এ প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। সৌদি আরবে ইরানের হজযাত্রীদের উদ্দেশে বার্ষিক বিবৃতিতে খামেনি বলেন, “অবজ্ঞাসূচক মনোভাব পোষণ করে... দুর্নীতিগ্রস্ত আমেরিকা, ন্যাটো ও ইহুদিদের প্রতিনিধিরা মুসলিম তরুণদের আন্দোলনের গতিপথ পরিবর্তন করার এবং ইসলামের নামে তাদের বিপথগামী করার চেষ্টা করছে।” “উপনিবেশবাদ এবং ইহুদিবাদের বিরুদ্ধে জিহাদকে তারা রাস্তায় রাস্তায় অন্ধ সন্ত্রাসবাদে পরিণত করার চেষ্টা করছে.. যাতে মুসলিমরা একে অপরের রক্তক্ষয় ঘটায়”, বলেন তিনি। শিয়া মুসলিমরা ‘আরব বসন্ত’কে প্রায়ই ‘ইসলামিক গণজাগরণ’ বলে অভিহিত করে থাকে। ওইসব গণজাগরণে অনেক দেশেই ইসলামপন্থীরা ক্ষমতাসীন হয়েছে। কয়েকটি দেশে বিশেষ করে সিরিয়া ও বাহরাইনে সুন্নি ও শিয়াদের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২০ঘ.